বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬

রাসিক কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি : বাসস

রাজশাহী, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিগত ২০২৪ ও ২০২৫ সালের রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তা ও কর্মচারীগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকালে নগর ভবন এ্যানেক্স হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে ড. আ ন ম বজলুর রশীদ বলেন, আপনারা প্রত্যেকেই আপনাদের কর্মের প্রতি ন্যায় নিষ্ঠ ছিলেন। 

আপনাদের কর্মের কারণে রাজশাহী সিটি কর্পোরেশন এতো সুনাম অর্জন করেছে। আপনাদের সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মদ আল মঈন পরাগ, রাসিকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. শাকিল। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন রাসিকের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মো. মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত স্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মো. পারভেজ আনোয়ার।