শিরোনাম

টাঙ্গাইল, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
আজ রোববার সকালে সদর উপজেলায় গড়াসিন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ সময় তিনি জানান, বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে এক লাখ টাকা এবং করটিয়া বজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।