বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:২৯

রংপুরের অবৈধভাবে মাটি উত্তোলন, ভেকুর মালিককে জরিমানা

রংপুর, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে ভেকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার ইমাদপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান।

তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের প্রক্ষিতে তৈয়বপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভেকুর মালিক হাফিজুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।