বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে।

আজ (সোমবার) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

স্থায়ী কমিটিগুলো হল-হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, এ এম মাহবুব উদ্দিনকে (নোয়াখালী-১) সভাপতি করে

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) সভাপতি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে জাতীয় সংসদের পিটিশন কমিটি  গঠন করা হয়।