বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০

লোক ও কারুশিল্প নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প, মৃৎশিল্প, জামদানি এবং শাঁখা-ঝিনুক শিল্পসহ বিচিত্র লোকজ কুটির শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় একটি যুগোপযোগী ‘লোক ও কারুশিল্প নীতিমালা’ প্রণয়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ জাতীয় সংসদে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী এ তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রান্তিক কারুশিল্পীদের জীবনমান ও জীবিকা নিশ্চিতকরণ, এই শিল্পের ঐতিহ্যবাহী জ্ঞান ও দক্ষতার প্রজন্মান্তরে সফল হস্তান্তর এবং লোকজ কারুশিল্পের বৈশ্বিক বাজার প্রসারে প্রস্তাবিত এই নীতিমালা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।”