বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫

সুনামগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ

মোহাম্মদ কয়ছর আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৩ হাজার ২৭৪টি। ‘না’ ভোট পড়েছে ৪৫ হাজার ৪১৯টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।