বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩

মৌলভীবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির নাসির উদ্দিন আহমেদ

নাসির উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৬৯ টি। ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ৫২৭ টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।