বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১

সিলেট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মোছা. তাহসিনা রুশদীর 

মোছা. তাহসিনা রুশদী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস মনোনিত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৫৩ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯০ হাজার ৬৯১ টি। ‘না’ ভোট পড়েছে ৫৫ হাজার ৫০১ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।