বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫

সিলেট-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর

খন্দকার আবদুল মুক্তাদীর। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৫ হাজার ৬১২ টি। ‘না’ ভোট পড়েছে ৯৬ হাজার ৩৭ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।