বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৯

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মো. কেরামত আলী

মো. কেরামত আলী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী মো. কেরামত আলী ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহ্জাহান মিঞা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। 

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৯৩৩টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২ হাজার ৬৮টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।