বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৫

ঝিনাইদহ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের আলী আজম মো. আবু বকর

আলী আজম মো. আবু বকর উদ্দীন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মো. আবু বকর উদ্দীন ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৩৫৫ টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৮ হাজার ৯১১ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।