শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মোসলেহ উদ্দীন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৫৫ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৯৪০ টি। ‘না’ ভোট পড়েছে ৫৬ হাজার ৬০৭ টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।