বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মু. মিজানুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মু. মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।