বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০

ঝিনাইদহ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের মতিয়ার রহমান

ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৮৫ টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৯১৭ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।