বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬

শরীয়তপুর-১ আসনে বিএনপির সাঈদ আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত 

সাঈদ আহমেদ। ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জালালুদ্দীন আহমদ পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।