বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

বগুড়া-৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মোরশেদ মিল্টন

বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন (ধানের শীষ) ২ লাখ ৬৪ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৬৫ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

বগুড়া রিটার্নিং অফিসার কার্যালয় জানায়, এ আসনে মোট ভোট পড়েছে ৭২ দশমিক ৪৯ শতাংশ।