বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

পাবনা-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির সেলিম রেজা হাবিব

পাবনা-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির সেলিম রেজা হাবিব। ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হেসাব উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।