বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের নূরুল ইসলাম

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী  মো. হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার  ৩৭ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।