বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭

জামালপুর-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মো. ফরিদুল কবীর তালুকদার

মো. ফরিদুল কবীর তালুকদার । ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট।

আসনটিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৭৭৮টি। ‘না’ ভোট পড়েছে ৪৭ হাজার ৫৮৮টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।