বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮

পাবনা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের আলী আছগার

পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আলী আছগার। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
 
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।