বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮

পাবনা-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির শিমুল বিশ্বাস

বিএনপি মনোনীত প্রার্থী মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৫  আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।