শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪৬ হাজার ৪১৬টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫ হাজার ৬৪৩টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।