বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

ময়মসিংহ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির এম ইকবাল হোসেইন

ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইন। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইন ধানের শীষ প্রতীকে ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৯২ টি। ‘না’ ভোট পড়েছে ৪২ হাজার ৬৭৫ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।