শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। আসনটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশাল ব্যবধানে ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
বগুড়া রিটার্নিং অফিসার কার্যালয় জানিয়েছে, এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এই আসনে মোট ভোট পড়েছে ৭১ দশমিক ০৩ শতাংশ।