শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন ২ লাখ ৮ হাজার ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৭ ভোট।
চুয়াডাঙ্গা-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৭৫ টি। ‘না’ ভোট পড়েছে ৮৩ হাজার ১২৯ টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।