শিরোনাম

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার গাবতলী-শাজাহানপুর দু’টি উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ সংসদীয় আসনে বিএনপি’র মোর্শেদ মিল্টন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট। ১৭৩টি কেন্দ্রে ৩ লাখ ৮০ হাজার ২৫০ জন ভোটার ভোট দেন। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৮৬ শতাংশ।
বিজয়ের প্রতিক্রিয়ায় মোরশেদ মিল্টন জানান, এই বিজয় সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা,শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করাই হবে তার মূল লক্ষ্য।
নির্বাচনি সমাবেশের সময় যেভাবে জনগণ পাশে ছিল, আগামী দিনেও সেই আস্থা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।