বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৩

ভোলা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিজেপির আন্দালিব রহমান পার্থ

বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপি জোট ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিব রহমান পার্থ ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।

গণভোটে এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৭৩ টি। ‘না’ ভোট পড়েছে ৪৪ হাজার ৭৩১ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।