শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট।
কুষ্টিয়া-৩ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৭৯ টি। ‘না’ ভোট পড়েছে ৬৫ হাজার ২৮৯টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।