বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮

কুষ্টিয়া-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির রেজা আহাম্মেদ

রেজা আহাম্মেদ । ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী  রেজা আহাম্মেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৬৮২ ভোট।

কুষ্টিয়া-১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৯১৪ টি। ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৬৪টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।