বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৯

নরসিংদী-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি’র  মো. আশরাফ উদ্দিন

বিএনপি মনোনীত প্রার্থী মো. আশরাফ উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আশরাফ উদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের তাজুল ইসলাম রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৮১ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।