বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭

রাজবাড়ী-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মোঃ হারুন-অর-রশিদ

রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য ও এনসিপির প্রার্থী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২২৯ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫ টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।