শিরোনাম

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কাহালু-নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসনে বিএনপি’র মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।
এ আসনে ১১৫টি কেন্দ্রে ২ লাখ ৬৮ হাজার ৩৭৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ
করেন। এই আসনে ৭৫ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে।
মোশারফ হোসেন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নির্বাচনি প্রচারণার সময় মানুষের যে সমস্যাগুলো সামনে এসেছে বিশেষ করে রাস্তা-ঘাট, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও কারিগরি শিক্ষা ও বেকার যুবকের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মমুখর করে গড়ে তোলার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, এই বিজয় দলের নেতা-কর্মীদের ত্যাগ ও সাধারণ মানুষের সাহসিকতার ফসল। তাই তাদের পাশে থেকেই কাজ করবেন তিনি।