শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৯টি। ‘না’ ভোট পড়েছে ৩৯ হাজার ৩৮১টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।