বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬

যশোর-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মো. মোক্তার আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোক্তার আলী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোক্তার আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ১৪১ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৯টি। ‘না’ ভোট পড়েছে ৬৩ হাজার ১০৫টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।