শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
কুমিল্লা-১১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৭ হাজার ২৫৩টি। ‘না’ ভোট পড়েছে ৪৪ হাজার ৯২৬টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।