বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩

গোপালগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কে এম বাবর

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর (ধানের শীষ) ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০২টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।