শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জি এম নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রার্থী মো. মনিরুজ্জামান ধানের শীষ
প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১ টি। ‘না’ ভোট পড়েছে ৬০ হাজার ৭৭৯টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।