বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫

মাদারীপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির জাহান্দার আলী মিয়া

মো. জাহান্দার আলী মিয়া। ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. জাহান্দার আলী মিয়া ধানের শীষ প্রতীকে ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য কলস প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।

মাদারীপুর-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮৮ হাজার ৩১৭টি। আর ‘না’ ভোট পড়েছে ৮৭ হাজার ৯১১টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।