বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৬

ঢাকা-২০ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. তমিজ উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।