বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪২

খুলনা-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মো. আবুল কালাম আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান (বাপ্পী) পেয়েছেন ১ লাখ ২৪ হাজারক ৭১০ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৮৮৭ টি। 'না' ভোট পড়েছে ৯৪ হাজার ৫৫০ টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।