শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-৪ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৪৩ টি। আর ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৯৮টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।