বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬

মহাস্থানগড়কে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে : মীর শাহে আলম 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম। ফাইল ছবি

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম মহাস্থানগড়কে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। 

আজ শুক্রবার মীর শাহে আলম তার প্রতিক্রিয়ায় জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই রায়ের মর্যাদা রক্ষা করা এখন তার প্রধান দায়িত্ব। 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং এলাকার উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যেও পরিবেশ তৈরি করাই হবে অগ্রাধিকার। পাশাপাশি হাজার বছরের সভ্যতার কোলে গড়ে উঠা মহাস্থানড়কে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে’। 

তিনি শীতকালীন সবজি ও আলু চাষাবাদে কৃষকদের সহায়তা এবং সবদলের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।