বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭

নারায়ণগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপি’র আব্দুল্লাহ আল আমিন 

আব্দুল্লাহ আল আমিন। ছবি: বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মনির হোসাইন পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২ হাজার ৭৭৪টি। ‘না’ ভোট পড়েছে ৪৯ হাজার ৬০৭টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।