বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮

বগুড়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মীর শাহে আলম

বগুড়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। 

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮টি। ‘না’ ভোট পড়েছে ৫১ হাজার ৭৯০টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।