শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. মুনিরুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ২ লাখ ১ হাজার ৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ দাঁড়িপল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৫১ ভোট।
কুমিল্লা-৬ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৯ টি। ‘না’ ভোট পড়েছে ৯৮ হাজার ৪৫০টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।