বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪

বগুড়া-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. আব্দুল মহিত তালুকদার

বগুড়া-৩ আসনে নির্বাচিত বিএনপির মো. আব্দুল মহিত তালুকদার। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। 

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৭টি। ‘না’ ভোট পড়েছে ৬৭ হাজার ৬০৪টি। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।