শিরোনাম

পিরোজপুর, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।
একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ দায়িত্বপ্রাপ্ত সকলকে তিনি ধন্যবাদ জানান।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে তার প্রতিক্রিয়ায় রুহুল আমিন দুলাল বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের রায় দিতে পেরেছেন।’
বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য মঠবাড়িয়ার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।