বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩০

নারায়নগঞ্জ-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির আবুল কালাম

নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এ বি এম সিরাজুল মামুন দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৪১৩টি। ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৩৯৩টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।