বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

নারায়নগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মান্নান

নারায়নগঞ্জ-৩ আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসাইন ভূইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৯৩ টি। ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৬৬০ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।