শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫ টি। ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬ টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।